দক্ষিণ পূর্ব

অক্সিজেন স্টারশিপ কারখানায় বিস্ফোরণ, আহত ১১ 

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৩ দুপুর
পঠিত : ৪
অক্সিজেন স্টারশিপ কারখানায় বিস্ফোরণ, আহত ১১ 

ফাইল ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার আবুল খায়ের গ্রুপের স্টারশিপ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০-১১ জন আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে বলে কারখানার কর্মচারী ও স্থানীয় সূত্র জানিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দীর্ঘ একঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 বিস্ফোরণের পর কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কারখানার বাইরে অবস্থানরত কয়েকজন কর্মচারী দাবি করেন, ডিউটিতে থাকা কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে 

বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সোহেল মিয়া জানান, বিস্ফোরণে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ২০ কোটি টাকা সমপরিমাণ মালামাল উদ্ধার হয়েছে। এতে ১০-১১ জন আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

এমআরএএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।