দক্ষিণ পূর্ব

অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ সভা

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬
পঠিত :
অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ সভা

অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে সভায় বক্তব্য রাখছেন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ

চট্টগ্রামে পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ-এর পরিচিতি সভা এবং মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহারের দাবিতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২২ জুলাই) নগরের আগ্রাবাদের সৌদি বাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, চট্টগ্রাম জেলা প্রাইমমুভার, ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ পণ্য পরিবহন খাতের বিভিন্ন ব্যক্তি অংশ নেন।

 

সভায় সমন্বয় পরিষদের পরিচিতি পর্ব শেষে আহ্বায়ক মোহাম্মদ আরিফুর রহমান রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম খান, মো. আবুল খায়ের, মো. শফি, মো. হুমায়ূন কবির, মো. হাসান মাহমুদ ও মো. ইয়াছিন, সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন ফারুক এবং যুগ্ম সদস্য সচিব মো. শামসুজ্জামান সুমনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

 

বক্তারা মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) বাতিলের দাবি জানান। পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, চট্টগ্রাম বন্দর ও বেসরকারি অফডক কন্টেইনার পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

 

সভা শেষে সাংবাদিকদের মাধ্যমে এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর উদ্দেশে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি এ.কে.এম. নবীউল হক সুমন ও আজহারুল হক আজাদ, আইনবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন বাবুল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, ক্রীড়াবিষয়ক সম্পাদক নূরে আলম রনীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।