দক্ষিণ পূর্ব

রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব ও চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুর্নবহাল করায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশে দীপ্তি - শাহেদ

অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় যুবদল অগ্রণী ভূমিকা রাখবে

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
পঠিত : ৩৯
অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় যুবদল অগ্রণী ভূমিকা রাখবে

ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদলসহ অধীনস্থ থানা ও ওয়ার্ড কমিটি পুনর্বহাল করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় নগরের নাসিমন ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জামিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দলের দুর্দিন ও সংকটে রিজভীর অবিচল ও আপসহীন ভূমিকা প্রশংসনীয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, রিজভী ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ছিলেন। ছাত্রদলের কর্মী ও নেতা হিসেবে তাঁর এ অর্জনে আমরা গর্বিত। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় তিনি দল ও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। রাজপথের আন্দোলন থেকে উঠে এসে তিনি আজ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, চট্টগ্রাম মহানগর যুবদল কোনো ধরনের অন্যায়-অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না—কমিটি পুনর্বহালের মাধ্যমে সেটিই প্রমাণিত হয়েছে। যুবদল পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি বলেন, ২৩ মাস পর মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের দায়িত্ব আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের ওপর আস্থা রাখায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানাই।

মুহাম্মদ শাহেদ আরও বলেন, কমিটি পুনর্বহালের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত। অতীতের মতো ভবিষ্যতেও দলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

সমাবেশে মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মজিবুর রহমান, আবু সুফিয়ান, অরূপ বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ সময় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মো. হুমায়ূন কবির, মোহাম্মদ সেলিম খান, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, আবদুল্লাহ আল টিটু, মো. এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, শাহজালাল পলাশসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং থানা ও ওয়ার্ড যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।