দক্ষিণ পূর্ব

অন্তর্বর্তী সরকার কোন আইনের ভিত্তিতে— প্রশ্ন রিজভীর

shakhawat sohan
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫
পঠিত :
অন্তর্বর্তী সরকার কোন আইনের ভিত্তিতে— প্রশ্ন রিজভীর

ডেস্ক রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা আইন-আদালতের ব্যাপার। কিন্তু আপনারা যে অন্তর্বর্তী সরকার, সেটা কোন আইনের ভিত্তিতে?

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বৈশাখী শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কি না, তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। কারণ প্রশাসন এখনও এই সরকারের হাতেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভয়ংকর সন্ত্রাসীদের দমন করতে হলে কী ধরনের আইন প্রণয়ন করতে হবে, তা সরকারকে জনগণের কাছে খোলাসা করতে হবে। শেখ হাসিনাকে যারা পাহারা দিয়েছে, দেশের টাকা পাচার করেছে এবং ব্যাংক লুট করেছে, তাদের খুঁজে বের করতে না পারলে মানুষ এ সরকারকে ব্যর্থ বলবে। রিজভীর অভিযোগ, নির্বাচন নিয়েও সরকার টালবাহানা করছে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা, জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৈশাখী আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।