রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৬জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) মধ্যরাতে শহরের রিজার্ভ বাজারের আরজু বোর্ডিংয়ে অভিযান পরিচালনা তাদেরকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন: মো. জয়নাল আবেদিন (২৭), মো. আবু বাক্কার (৩৫), রোমানা আক্তার (২০), নার্গিস আক্তার মুন্নি (২০), সাথী আক্তার (১৯) ও জান্নাত আরা (১৯)।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, রাঙামাটি একটি পর্যটননির্ভর শহর। প্রতিনিয়ত এখানে পর্যটকদের আনাগোনা থাকে। রাঙামাটি শহরসহ দেশের পর্যটন এলাকাগুলো কেবল ভ্রমণ নয়, সামাজিক ও সাংস্কৃতিক সৌন্দর্যের প্রতীক। অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়া কেবল ব্যক্তিগত নয়, গোটা সমাজের মর্যাদাকেও ক্ষুন্ন করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আলমগীর/এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।