দক্ষিণ পূর্ব

অস্ত্রসহ চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
পঠিত :
অস্ত্রসহ চট্টগ্রামে  যুবক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় পৃথক অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৯ এপ্রিল) রাতে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ১ নম্বর গলির মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার যুবকের নাম মো. হাসান (২৮)। তিনি হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নের সৈয়দপাড়া এলাকার বাসিন্দা মো. জাফর আহমেদের ছেলে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশর ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, বায়েজিদ বোস্তামী এলাকায় একটি চক্র অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে মো. হাসানকে আটক করা হয়।

 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে খন্দকিয়া রাজখান পাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি শটগান, একটি একনলা বন্দুক, শটগানের ২০ রাউন্ড গুলি, একটি ব্যারেল, তিনটি রিকয়েলিং স্প্রিং এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করেছেন— এসব অস্ত্র ব্যবহার করে তিনি বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

 

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে চুরি, মারামারি ও হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।