দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৫ ০১:১৩ দুপুর
পঠিত : ১৭
ফটিকছড়িতে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার
Degchibarictg

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির ভুজপুরে অস্ত্রসহ বিএনপি নেতা ও শীর্ষ সন্ত্রাসী মো. আমানুল্লাহ হোসেন প্রকাশ আমানকে গ্রেফতার পুলিশ । এসময় তার কাছ থেকে  একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, রামদা ও কিরিচ উদ্ধার করা হয়।

সোমবার  (০৩ অক্টোবর)  রাতে দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নতুনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আমান হোসেন ওই এলাকার নতুন পাড়ার আবুল হোসেনের ছেলে।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হক জানান,  গোপন সংবাদের ভিত্তিতে আমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার ল করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, রামদা ও কিরিচ উদ্ধার করা হয়। আমানের বিরুদ্ধে ভুজপুর ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে।

পারভেজ/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।