দক্ষিণ পূর্ব

আইনশৃঙ্খলা ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
আইনশৃঙ্খলা ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং অর্থনীতিকে সচল করাকেই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার  বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা—দিস আর দ্যা চ্যালেঞ্জ।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বিএনপি ২০৯ আসনে বিজয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে আগামী সরকার গঠন করা হবে।

বিমানবন্দর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।