দক্ষিণ পূর্ব

'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন'

RAFIQ HYDER
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫
পঠিত :
'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন'
ডেক্স রিপোর্ট 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, মৌলিক নাগরিকসেবা এবং জনজীবনে নিরাপত্তা প্রদান করা সরকারের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালন প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে আইনের বিচারের দাবী জানান।

বুধবার (১৯ মার্চ) নগরীর খুলশী থানার ১৪ নং ওয়ার্ড বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলশি থানার সভাপতি মুহাম্মদ নুরুন্নবী, সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ কামরুল হুদা।

এতে আরো বক্তব্য রাখেন খুলশি থানা জামায়াতের নেতা মুহাম্মদ দেলোয়ার হোসেন, থানা সাধারন সম্পাদক স.ম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মুহাম্মদ সেলিম উল্লাহ, জামায়াত নেতা রবিউল ইসলাম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা ইরফান সাইদ রানা, দিদারুল ইসলাম, নাজমুল হাসান, হুমায়ুন কবির,মুহাম্মদ আরিফুল হক, জায়েদুল ইসলাম, মুহাম্মদ লোকমান হাকিম, আকবর আহমদ ফেরদৌসসহ প্রমূখ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।