দক্ষিণ পূর্ব

আকবরশাহে ১২ ভরি স্বর্ণ চুরি: দুইজন গ্রেপ্তার, উদ্ধার প্রায় ১০ ভরি অলংকার

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ০৯:২২ সকাল
পঠিত : ৬
আকবরশাহে ১২ ভরি স্বর্ণ চুরি: দুইজন গ্রেপ্তার, উদ্ধার প্রায় ১০ ভরি অলংকার

ছবি : সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় একটি বাসা থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহে আলম ওরফে শাহ আলম (৩০) এবং মো. মনির হোসেন (২৮)। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত মাহে আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে ১২টি মামলা রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তারের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে তিনটি নেকলেস, তিনটি চেইন, একটি ব্রেসলেট, দুটি চুড়ি, ছয় জোড়া কানের দুল, আটটি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ চার হাজার টাকা নিয়ে যায়।

 

এ ঘটনায় ভুক্তভোগী উর্মিলা আক্তার ২৪ জুলাই আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর সিএমপি কমিশনারের নির্দেশনায় আকবরশাহ থানার একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সোমবার (২৭ জুলাই) পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে মাহে আলম ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে তিনটি নেকলেস, তিনটি চেইন, দুটি চুড়ি, তিন জোড়া কানের দুল এবং দুটি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, উদ্ধার হওয়া স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে এবং এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা জানতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।