দক্ষিণ পূর্ব

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাই ভূমিধস বিজয় অর্জন করবে : শামসুজ্জামান হেলালী

মনির ফয়সাল
প্রকাশ : ২৫ জানুয়ারী ২০২৬
পঠিত :
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাই ভূমিধস বিজয় অর্জন করবে : শামসুজ্জামান হেলালী
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম–১০ আসনের জামায়াত মনোনীত ও ১০ দলীয় সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, চট্টগ্রাম–১০ আসনের মানুষ এবার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষেই ঐক্যবদ্ধ। জনগণের ভালোবাসা ও সাড়া দেখে স্পষ্ট বোঝা যায়—আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাই ভূমিধস বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এই গণসংযোগ ও প্রচারণার সময় তিনি এ কথা বলেন। 

শামসুজ্জামান হেলালী বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা।

গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে রহমান নগর, মাইজপাড়া, ওয়াসা এলাকা, পলিটেকনিক এলাকা ও খুলশী কলোনিসহ শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ এবং তিনি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পাটির চট্টগ্রাম মহানগরীর আহবায়ক এডভোকেট নিজাম উদ্দিন, ফোরাম অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সের কেন্দ্রীয় সেক্রেটারি ইন্জিনিয়ার জয়নাল আবেদীন, ছাত্রশিবির চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজ সভাপতি আল আমিন শহিদুল্লাহ তালুকদার, ইমরান সিকদার, মোহাম্মদ আলী প্রমুখ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।