দক্ষিণ পূর্ব

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন: আইন উপদেষ্টা

shakhawat sohan
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫
পঠিত :
আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন: আইন উপদেষ্টা
দক্ষিণপূর্ব ডেস্ক 

প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠান কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়, এটা সরকারের দায়িত্ব। আমরা সরকারের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশে সবসময়ই এ ধরনের বক্তব্য এসেছে, এখনো সেই ধারাই চলছে। এতে গুণগত কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রতি আস্থা জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত এবং বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। তিনি নিজে ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণা থেকে সরে আসার বিন্দুমাত্র চিন্তাও নেই।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার প্রসঙ্গেও কথা বলেন আইন উপদেষ্টা। তিনি জানান, প্রকল্প ব্যয় বাড়িয়ে দুর্নীতি রোধে দুদককে আরও শক্তিশালী করা হচ্ছে। এ লক্ষ্যে একজন অভিজ্ঞ কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আজ থেকেই কাজ শুরু করেছেন।

জমি অধিগ্রহণ ও পিডিবির বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে তিনি বলেন, বালিশ কাণ্ডের মতো আর কোনো ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। এজন্য আইনে প্রয়োজনীয় পরিবর্তনের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় প্রকল্প ব্যয়ের অনিয়ম দেখবে, তবে সর্বোচ্চ দুর্নীতির বিষয়গুলো সরকারের পক্ষ থেকে সরাসরি নজরদারিতে রাখা হবে।

এসএস 

সূত্র: বাসস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।