দক্ষিণ পূর্ব

চট্টগ্রামের টেরিবাজারে আগুন, বড় বিপদ থেকে রক্ষা

mainulislam
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫
পঠিত :
চট্টগ্রামের টেরিবাজারে আগুন, বড় বিপদ থেকে রক্ষা
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন অন্যতম বস্ত্র বাজার টেরিবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন তাৎক্ষণিক ২০ টি গুদামে ছড়িয়ে পড়েছে। এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরণের বিপদ থেকে থেকে রক্ষা পেয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কয়েকটি দোকান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আরও ঘন্টাখানেক সময় লাগতে পারে বলে জানান তিনি। 

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেরিবাজারের খাজা বিপণি বিতাণ নামে একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই মার্কেটের মালিক নওশাদ আলীসহ তারা কয়েক ভাই। 

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর জানিয়েছেন, টেরিবাজারের খাজা বিপণি নামে একটি ভবনের কাপড়ের গুদামে আগুন লাগে। খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তিনি আরো জানান দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় টেরিবাজারের অন্যান্য দোকান বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। 


টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, সন্ধ্যা সাতটার দিকে একটি দোকান থেকে আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানিনা। মুহূর্তের মধ্যে সেই আগুন ২০টি গুদামে ছড়িয়ে পড়ে। এর মধ্যে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন চৌধুরীর দোকানও রয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলে মনে করছি তবে এখনো ধোঁয়া বেরুচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস রয়েছে। আগন পুরোপুরি নির্বাপণ হলে বলতে পারব কিভাবে ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, ঈদের আগে প্রায় টাকার ক্ষতি মুখে পড়েছে টেরিবাজার এর ব্যবসায়ীরা। যাও অত্যন্ত দুঃখজনক। এসব গুদামপ বিপুল পরিমাণে কাপড় মজুদ ছিল। 


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।