দক্ষিণ পূর্ব

আগ্রাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১

RAFIQ HYDER
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
আগ্রাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের একটি মিছিল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আগ্রাবাদের বেপারীপাড়া এক্সেস রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরানুল হক রোমান (৪৩), মো. আনোয়ার হোসেন (৩৮), মো. মিজানুর রহমান রিয়াজ (৩২), আবু তৈয়ব রাসেল (৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসেন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মো. সাইদুল ইসলাম (২৮) ও হাজী মো. নুরুল হুদা (৫৭)।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১টার দিকে হাজীপাড়া সিঙ্গাপুর মার্কেটের বিপরীতে প্রায় ৮০-৮৫ জন নেতা-কর্মী সরকারবিরোধী নানা স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করেন। খবর পেয়ে পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নির্দেশনায় এবং ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদের তত্ত্বাবধানে ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা অলিগলি দিয়ে পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও অনেকে পালিয়ে যান।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রম প্রসারের উদ্দেশ্যে তাঁরা মিছিলে অংশ নেন।

এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।