দক্ষিণ পূর্ব

আজব নুর বেগম ফাউন্ডেশনের নতুন কমিটির শপথ

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
পঠিত :
আজব নুর বেগম ফাউন্ডেশনের নতুন কমিটির শপথ

ছবি

হাটহাজারীতে মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের নবগঠিত কার্যকরী সংসদ (২০২৬–২৭) এর অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধায় হাটহাজারী পৌর সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পাশাপাশি মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা লায়ন ডা. হাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন আলিফ চক্ষু হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টারের ডিরেক্টর মোহাম্মদ সেলিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী ড. শহিদুল্লাহ একাডেমির সহকারী শিক্ষক ও সংগঠনের পরিচালক মোহাম্মদ রাশেদুল ইসলাম রুবেল এবং হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সদস্য ও আজব নুর বেগম ফাউন্ডেশনের আজীবন সদস্য মোহাম্মদ মহিউদ্দিন।

 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নবগঠিত কার্যকরী সংসদের সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক ও শপথ গ্রহণ। শপথের মধ্য দিয়ে নতুন দায়িত্বশীলরা সংগঠনের মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একজন মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি সমাজে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করে। মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানো এবং প্রয়োজন অনুযায়ী রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি হাটহাজারীতে মানবসেবার কার্যক্রম আরও বিস্তৃত করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠানে সাংবাদিক হাসান, নবগঠিত কার্যকরী সংসদের সদস্যবৃন্দ এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

 

নতুন কমিটির দায়িত্ব গ্রহণকে ঘিরে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তবে আয়োজনের পুরোটা জুড়েই প্রাধান্য পায় মানুষের জন্য কাজ করার প্রত্যয়। পদ-পদবির পরিচয়ের চেয়ে দায়িত্ব ও মানবসেবাকে বড় করে দেখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে উচ্চারিত হয়।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।