দক্ষিণ পূর্ব

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মনির ফয়সাল
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫
পঠিত :
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দক্ষিণপূর্ব ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বুধবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ভাষণকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ঘিরে আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এই ভাষণ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা ও সরকারী অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হবে ড. মুহাম্মদ ইউনূসের এই ভাষণ। সর্বশেষ প্রধান উপদেষ্টা গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।