দক্ষিণ পূর্ব

আধিপত্যবাদ, ফ্যাসিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: আব্দুল হান্নান চৌধুরী

Masud forhan
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
পঠিত :
আধিপত্যবাদ, ফ্যাসিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: আব্দুল হান্নান চৌধুরী

বক্তব্য রাখছেন জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শুরা সদস্য ও আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী বলেছেন, আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আকবরশাহ থানা জামায়াত কর্তৃক আয়োজিত র‍্যালি শেষে সমাবেশে বক্তব্যে এমন বক্তব্য রাখেন।  

 

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের জনগণ এখনো প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারেনি। পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় বাংলাদেশ বার বার ফ্যাসিবাদের কবলে পড়েছে। দীর্ঘ সতের বছর জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 

 

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ একটি নতুন বাংলাদেশর আকাংখা করেছিলো। কিন্তু বর্তমান সরকার জুলাই সনদ এবং গণভোটকে পাশ কাটিয়ে  আধিপত্য এবং ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। অবিলম্বে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে অতীতের মতো জনগণ আন্দোলনের মাধ্যমে সকল যড়যন্ত্র নস্যাৎ করতে বাধ্য হবে।

 

উক্ত সমাবেশ ও র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী আফসার উদ্দিন শাহীন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউসুফ চৌধুরী, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড জামায়তের সেক্রেটারি মোঃ কামরুল হাসান, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও থানা বিএম সম্পাদক আবদুল মোমেন, উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি সাজিদ হাসান ও শিবিরের সাবেক থানা সভাপতি রিফাত শরীফ প্রমুখ। 

 

ফিরোজশাহ মিনার চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে বিশ্বকলোনী ও সিডিএ রোড দিয়ে কর্নেল হাট বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।