দক্ষিণ পূর্ব

আনিসকে হত্যা করে ৬ টুকরো খালে ফেলে দিলো প্রেমিকা

RAFIQ HYDER
প্রকাশ : ২৪ জানুয়ারী ২০২৬
পঠিত :
আনিসকে হত্যা করে ৬ টুকরো খালে ফেলে দিলো প্রেমিকা
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরে আনিস নামে এক যুবককে হত্যা করে তার দেহ ছয় টুকরা করে বিভিন্ন খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সোফিয়া নামের এক নারীর বিরুদ্ধে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের অক্সিজেন এলাকার লোহারপুল সংলগ্ন খাল থেকে আনিসের মাথা উদ্ধার করে পুলিশ।

 এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরের বিভিন্ন স্থান থেকে তার দুটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গত মঙ্গলবার থেকে আনিস নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তার দুটি হাত উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়। এরপর তদন্ত জোরদার করা হলে পর্যায়ক্রমে শরীরের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে খাল থেকে মাথা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, নিহত আনিস চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মঙ্গলবার রাতে সোফিয়া নামের এক নারী আনিসকে ডেকে নিয়ে যান। সেখানে প্রথমে শিল-পাটা দিয়ে মাথায় আঘাত করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ছয় টুকরা করে নগরের বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়। মাথাটি অক্সিজেন মোড় সংলগ্ন লোহারপুল এলাকায় ফেলা হয়েছিল বলে পুলিশ জানায়।

নিহতের স্বজনদের অভিযোগ, আনিস সোফিয়াকে প্রায় দুই লাখ আশি হাজার টাকা ধার দিয়েছিলেন। ওই টাকা ফেরত চাইলে ক্ষুব্ধ হয়ে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
অন্যদিকে, সোফিয়ার স্বজনদের দাবি, আনিস তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করছিলেন। এই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তারা দাবি করেন।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।