সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈয়দ রফিক আহাম্মদ ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সৈয়দ সিরাজুল হক। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ের বাবা।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, সোমবার সকালে নিজ বাড়িতে একটি গাছের ডাল কাটতে ওঠেন রফিক আহাম্মদ। ডাল কাটা শেষে গাছ থেকে নামার সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন ওই বৃদ্ধ।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, সকালে ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে তাঁকে সেখানে নেওয়ার পথে মৃত্যুর খবর জানতে পারেন তিনি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।