দক্ষিণ পূর্ব

আনোয়ারায় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদ্‌যাপন পরিষদের সঙ্গে এনসিপির মতবিনিময়

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ০৩:৩১ দুপুর
পঠিত : ২৯
আনোয়ারায় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদ্‌যাপন পরিষদের সঙ্গে এনসিপির মতবিনিময়

ছবি

Degchibarictg

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনে সার্বিক সহযোগিতার লক্ষ্যে আনোয়ারা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলা শাখা।

শুক্রবার (১৬ অক্টোবর) আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব জুবাইরুল আলম মানিক।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সদস্যসচিব রিদুয়ানুল করিম, সহদপ্তর সম্পাদক হিমেল চৌধুরী, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জাফর ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলার সাবেক সমন্বয়কারী দেলওয়ার হোসেন, মাস্টার শফিকুল ইসলাম, যুবশক্তির সংগঠক রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দীন ও শহিদুল ইসলাম সাগর।

এ ছাড়া ছাত্রশক্তি আনোয়ারা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফাত আনিস, যুগ্ম আহ্বায়ক আরমান, উপজেলা এনসিপির সদস্য আরিফুর রহমান, আহমদ নুর ও সাজ্জাদ হোসেনসহ এনসিপি আনোয়ারা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দও অংশ নেন। শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও নির্বিঘ্নে উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।