আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় টাস্কফোর্সের অভিযানে ৩ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের জয়কালী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়।
জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট এর কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর(ভারপ্রাপ্ত) মো: আবদু জব্বারসহ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।