দক্ষিণ পূর্ব

আনোয়ারার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

RAFIQ HYDER
প্রকাশ : ১১ জানুয়ারী ২০২৬
পঠিত :
আনোয়ারার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক 

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মরিয়ম বেগম বদনীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, মরিয়ম বেগম বদনী আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে। 

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।