দক্ষিণ পূর্ব

আনোয়ারায় ইয়াবাসহ ডাকাত সর্দার মোহাম্মদ আলীর স্ত্রী গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
পঠিত :
আনোয়ারায় ইয়াবাসহ ডাকাত সর্দার মোহাম্মদ আলীর স্ত্রী গ্রেপ্তার

ডাকাত সর্দার মোহাম্মদ আলীর স্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৪টা ২০ মিনিটের দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মনোয়ারা বেগমের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৫১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

সে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার ডাকাত সর্দার মোহাম্মদ আলীর স্ত্রী। 

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানাই , গ্রেপ্তার মনোয়ারা বেগমের বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।