নিজস্ব প্রতিবেদক
আনোয়ারা উপজেলায় নিখোঁজ থাকার ৯ দিন পর ইছামতী নদী থেকে আবু ছৈয়দ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য গুদামের পশ্চিম পাশে ইছামতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদার বাড়ির বাসিন্দা ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, আবু ছৈয়দ নিখোঁজ হন ৯ দিন আগে, এরপর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনও সাফল্য মিলেনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় পরবর্তী তদন্ত চালাচ্ছে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।