দক্ষিণ পূর্ব

আবুধাবি থেকে এলো জুলাই যোদ্ধা আবদুল হামিদের লাশ

RAFIQ HYDER
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫
পঠিত :
আবুধাবি থেকে এলো জুলাই যোদ্ধা আবদুল হামিদের লাশ
নিজস্ব প্রতিবেদক: 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে রাউজানের জুলাই যোদ্ধা আবদুল হামিদের লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১২৮ ফ্লাইটে তার লাশ আনা হয়। 

গত ২২ সেপ্টেম্বর তিনি আবুধাবিতে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

রাউজানের সহকারী কমিশনার (ভূমি) আংচিং মারমার উপস্থিতিতে লাশ গ্রহণ করেন মরহুমের ভাই মো. সোহেল।

আবদুল হামিদ রাউজান নোয়াপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের আবদুচ সালামের ছেলে।


 রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।