দক্ষিণ পূর্ব

আমরা আন্দোলন করেছি দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে: খসরু

RAFIQ HYDER
প্রকাশ : ২২ মার্চ ২০২৫
পঠিত :
আমরা আন্দোলন করেছি দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে: খসরু
নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে। আর এই মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হচ্ছে নির্বাচন। এ ছাড়া দ্বিতীয় কোন পন্থা নেই।

শনিবার (২২ মার্চ) বিকালে নগরের লেডিস ক্লাবে  চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। এর একমাত্র পন্থা নির্বাচনই। যারা দ্বিতীয় পন্থার মধ্যে আছে, তারা বাংলাদেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে। শেখ হাসিনা নির্বাচনবিহীন অবস্থায় বাংলাদেশকে শাসন করেছে। মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আমাদের বহু নেতাকর্মী জেল খেটেছে, মামলার আসামি হয়েছে। বহু নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। ভোটাধিকার কেড়ে নিয়েছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এখন আরেকটা পক্ষ অন্যপন্থায় ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। তারা মানুষের অধিকার বাধাগ্রস্ত করছে। জনগণ তাদের সেই প্রচেষ্টা প্রতিহত করবে। বাংলাদেশের মানুষের এসব অধিকার ফিরিয়ে দেবে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে। যাতে দেশের মানুষ একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপি নেতা শামসুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা শওকত আজম খাজা, কামরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।