নিজস্ব প্রতিবেদক
খেলাফতে মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব মেহনতী মানুষকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলাম যে বৈষম্যহীনের কথা বলা হয়েছে। পুঁজিবাদর অর্থ ব্যবস্থা করব দিয়ে কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবতায় করতে হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ৫ দফা দাবি ৮ দলের মহাসমাবেশ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে কোরআনের শাসন শুরু হবে। সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ- এবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই।
আগামীতে ইসলামি হুকুমত কায়েম করতে চাই। ইসলামি হুকুমত হলে কোনো অন্যায়, বৈষম্য থাকবে না। কেউ খাবে কেউ খাবে না তা হবে না। দেশের একটা টাকাও বিদেশে পাচার হবে।
তিনি আগামী গণভোটে তিনি হ্যাঁ ভোটকে জয় করার আহ্বান জানান।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।