দক্ষিণ পূর্ব

‘আমাকে মাফ করে দেন’

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ জুন ২০২৬
পঠিত :
‘আমাকে মাফ করে দেন’

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের কোম্পানি টিলা এলাকায় বিষপানে মোহাম্মদ পারভেজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিহত পারভেজ হারুয়ালছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদ মুন্সীর বাড়ির বাসিন্দা এবং মোহাম্মদ আলম সওদাগরের ষষ্ঠ সন্তান।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি পারভেজের নববিবাহিতা স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এ ঘটনার পর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন না বলে জানিয়েছেন স্বজনরা।

 

রোববার (৭ জুন) তিনি বিষপান করেন। বিষপানের পর বড় ভাই মোহাম্মদ আব্দুল হালিমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলেন, “আমাকে মাফ করে দেন, আমি বিষপান করেছি।” এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। 

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, পারভেজ কীটনাশক পান করার পর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে পাঁচলাইশ থানার অধীনে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।