দক্ষিণ পূর্ব

আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬
পঠিত :
আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো

ছবি: পরী মনি

চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনো সিনেমা নয়, বরং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া এক মজার ঘোষণার কারণে।

 

বুধবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরী মণি লিখেছেন,"আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।"

 

পরী মণির এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার ভক্তরা যেমন নানা ধরনের মজার মন্তব্য করেছেন, তেমনি অনেকেই এটিকে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার প্রকাশ হিসেবেও দেখছেন।

 

উল্লেখ্য, পরী মণি আর্জেন্টিনা এবং লিওনেল মেসির একজন নিবেদিত সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। দলের জয়ের পর বাসায় উদযাপনের ছবিও নিয়মিত শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

 

পরী মণির এই ঘোষণার রাতেই বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচে জয় পেলে বর্তমান চ্যাম্পিয়নরা ফাইনালে উঠবে, আর তখনই পরী মণির ঘোষণাটি নিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়বে।

 

তবে তার এই মন্তব্য কতটা রসিকতা আর কতটা বাস্তব সিদ্ধান্ত—সেটি এখনই নিশ্চিত নয়। আপাতত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অপেক্ষায় আছেন পরী মণির ভক্তরাও।

 

আরএইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।