দক্ষিণ পূর্ব

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই : সরওয়ার আলমগীর

sathi
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫
পঠিত :
আইনশৃঙ্খলা  পরিস্থিতি ঠিক করতে  নির্বাচিত সরকারের বিকল্প নেই : সরওয়ার আলমগীর
নিজস্ব প্রতিবেদক 

ধর্ষণ, চুরি-ডাকাতি, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ দমন, আইন-শৃঙ্খলার অবনতিসহ দেশের চলমান পরিস্থিতি ঠিক রাখতে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। 
শুক্রবার (১৪ মার্চ) বিকালে ফটিকছড়ির নাজিরহাট জে.এম. আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। ৮ বছরের শিশু আছিয়া পর্যন্ত ধর্ষিত হচ্ছে দেশে। প্রতিদিনই চুরি-ডাকাতি, ইভটিজিংয়ের মত অপরাধ সংঘটিত হচ্ছে। যা উদ্বেগজনক। তিনি আরো বলেন, দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নাই। প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবী জানাচ্ছি।  

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ করে। তাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলটি আয়োজন করা হয়।  

বিএনপি নেতা হাসার কবির ও যুবদল নেতা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা এ কে এম মহিউদ্দিন আজম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মনছুর আলম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল, বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী, এস এম সফিউল আলম, হাসানুল করিম, যুবদল নেতা শহিদুল ইসলাম, গাজী আমান উল্লাহ, ছাত্রদল নেতা মহিন উদ্দিন মেসি ও মোজাম্মেল হক অভি।

এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজদৌল্লাহ চৌধুরী দুলাল, আবু আজম তালুকদার, আজম খান, নাজিম উদ্দীন বাচ্চু, জাহেদ মেম্বার, দৌলত মিয়া, মো. হাসান, আহমদ রশিদ চৌধুরী, বেলাল বিন নুর, মো. ফরহাদ,  আহসানুল আরফাত তোষার, আবু বক্কর চৌধুরী মঈন, এম এ মাহফুজ প্রমুখ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।