হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী'র ঐতিহ্যবাহী সংগঠন আল্লামা তৈয়্যব শাহ্ (রহঃ) স্মৃতি সংসদ ও পাঠাগারের ব্যবস্থাপনায় আল্লামা তৈয়্যব শাহ (রহঃ) স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকালে উপজেলার গুমান মর্দন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
আল্লামা তৈয়্যব শাহ্ (রহঃ) স্মৃতি সংসদদের সাধারণ সম্পাদক মনির উদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল্লামা তৈয়্যব শাহ্ (রহঃ) স্মৃতি সংসদ সভাপতি মো. জোনায়েদ আরাফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুমান মর্দন পেশকারহাট ইসলামীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি রশিদ আহমদ। এতে উদ্বোধক ছিলেন, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী, স্পেন প্রবাসি মুহাম্মদ তোবারেক তালুকদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাগরিক হাসপাতাল ও নাগরিক হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান মুহাম্মদ মামুনুল ইসলাম তালুকদার, বিশেষ বক্তা ছিলেন নারায়ণ আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মুহাম্মদ মুহিউদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ আইয়ুব, মোহাম্মদ কামরুজ্জামান, হাফেজ আবদুল মান্নান, বাবলু খান, মুহাম্মদ শফিউল আলম, সুলতান মাহমুদ সুমন, ডা: মোরশেদ ফরহাদ, ডা: বোরহান উদ্দীন, সাইফুল আলম প্রমূখ।
অনুষ্ঠান ৫৭ জন কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের মাঝে সংবর্ধনা পুরস্কার তুলে দেন অতিথিরা।
এম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।