দক্ষিণ পূর্ব

আল্লামা সাঈদী একজন ক্ষণজন্মা সিংহ পুরুষ: এস এম আজাদ

RAFIQ HYDER
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫
পঠিত :
আল্লামা সাঈদী একজন ক্ষণজন্মা সিংহ পুরুষ: এস এম আজাদ
নিজস্ব প্রতিবেদক: 

আল্লামা সাঈদী একজন ক্ষণজন্মা সিংহ পুরুষ।  তাঁর বাগ্নিতা ছিল আল্লাহ তা'আলা  এক বিশেষ রহমত। দুনিয়ার নিকৃষ্টতম ফ্যাসিস্ট ও ইসলাম বিরোধী শক্তি পরিকল্পিত ভাবে তাঁকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। 

আল্লামা সাঈদীর (র.) স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে সীল মারতে হবে-
এস এম আবদুচ ছালাম আজাদ। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে আল্লামা সাঈদীর ২য় শাহাদাত বার্ষিকী ও ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার আমীর হারুনুর রশিদ এর সভাপতিত্বে পৌর জামায়াতের সেক্রেটারী এড. শাহনেওয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুল আউয়াল, জেলা বি এন পির যুগ্ম  আহবায়ক অধ্যাপক ওসমান গনি, জেলা যুব ও মিডিয়া বিভাগের দায়ীত্বশীল অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক বদিউল আলম, এড. মো: আবু তালেব প্রমূখ।
 
 প্রধান অতিথির বক্তব্যে এস এম আবদুচ ছালাম আজাদ বলেন, আল্লামা সাঈদী একটি কল্যাণময় ও ইনসাফপূর্ণ ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখতেন। এখন তিনি দুনিয়াতে নেই। আমাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে। তিনি উপস্থিত সকল জনগণকে আল্লামা সাঈদী (র.) এর স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে সীল মারার জন্য উদাত্ত আহবান জানান। 

  এতে আরো উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: আলাউদ্দীন ইমামী, এড. সোলাইমান, নাজিম উদ্দীন প্রমূখ।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।