দক্ষিণ পূর্ব

আল্লাহভীরু সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি শুন্যের কোটায় নেমে আসবে : হেলালী

sathi
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫
পঠিত :
আল্লাহভীরু সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি শুন্যের কোটায় নেমে আসবে : হেলালী
নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশ জামায়াতে ইসলামী ,চট্টগ্রামমহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আল্লাহর ভয় বা আল্লাহকে জবাবদিহিতার মানসিকতা রাজনৈতিক নেতাদের সৎ পথে টিকিয়ে রাখে। একজন খোদাভীরু লোক চাইলেও জনগণের হক মেরে দিতে পারেনা। সরকারী অনুদান জনগনকে না দিয়ে নিজের ঘরে গুদামজাত করতে পারেনা। 

তিনি আরও বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহভীরু সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশে দূর্নীতি শুন্যের কোটায় নেমে আসবে।
সোমবার (১৭ মার্চ) খুলশী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দুস্থদের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলশী সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি ইমরান শিকদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ও নগর শুরা সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, ৮ নং শুলকবহর  প্রশাসনিক ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ। 

ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, কোরআন নাজিলের কারণেই রমজানের এত গুরুত্ব।  কোরআনের ভিত্তিতে গঠিত সমাজই প্রকৃত তাকওয়া-ভিত্তিক সমাজ। কুরআনের সমাজ প্রতিষ্ঠিত হলে শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে।

ওয়ার্ড সেক্রেটারি অধ্যাপক নুর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।আলোচনা শেষে ৪০০ পরিবারে ইফতার ও সেহরি সামগ্রী বিতরন করা হয়।এই সময় আরও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার দিদার, নুর নবী, শোয়েবুর রহমান প্রমুখ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।