দক্ষিণ পূর্ব

আল্লাহর সন্তুষ্টি অর্জনে এতিমদের পাশে দাঁড়ানোর আহ্বান

Masud forhan
প্রকাশ : ১১ মার্চ ২০২৬
পঠিত :
আল্লাহর সন্তুষ্টি অর্জনে এতিমদের পাশে দাঁড়ানোর আহ্বান

বক্তব্য রাখছেন আগত অতিথি

আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এতিমদের প্রতি ভালোবাসা প্রদর্শন ও তাদের দায়িত্ব গ্রহণ করা। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও এতিম ছিলেন এবং ইসলাম এতিমদের প্রতি বিশেষ মমত্ববোধ প্রদর্শনের শিক্ষা দিয়েছে। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের অভিভাবকত্ব গ্রহণ করা উচিত।

 

বুধবার (১১ মার্চ) নগরীর পূর্ব নাসিরাবাদ তুলাতলীস্থ বায়তুর রিদওয়ান এতিমখানায় আয়োজিত বার্ষিক ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে এতিম শিশুদের কল্যাণে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়।
মাদ্রাসা গভর্নিং বডির সেক্রেটারি ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এতিম ও অসহায় শিশুদের লালন-পালন এবং সুশিক্ষার দায়িত্ব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সক্ষম ব্যক্তিরা এগিয়ে এলে এই শিশুরা সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম ওমরগনি এমইএস কলেজের অধ্যাপক জাকারিয়া এবং মাদ্রাসা-ই আবু হুরায়রা (রা.) এর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ওবাইদুল হক বলেন, ইসলামে এতিমদের প্রতি দয়া, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের শিক্ষা, খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ শহীদুল্লাহ তালুকদার, ইমরান সিকদার, মাওলানা শফিকুল ইসলাম, আলম শরিয়ত, মঈনুল আলম নোয়াব, আব্দুল বাতেন, হাসান আনোয়ার, নুরুল ইসলাম এবং মুহাম্মদ সেলিম।

 

ইফতার মাহফিলে এতিম শিশু, আলেম-ওলামা, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং উপস্থিত সকলে ভবিষ্যতে এতিমদের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।