নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড নেতাকর্মীরা।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় নগরের কর্ণেলহাটস্থ কাট্টলী নুরুল হক চৌধূরী স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিটি গেইটে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, আসলাম চৌধুরী ১৭টি বছর নির্যাতন নিপিড়ন মামলা হামলায় জর্জরিত। দলের প্রয়োজনে সবকিছু ত্যাগ করে সীতাকুণ্ড তথা উত্তর চট্টগ্রামে আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করেছেন। জেলখানার প্রতিটি নেতাকর্মীকে আর্থিক সহায়তা থেকে শুরু করে জামিনের ব্যবস্থা করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন। এমন নেতার অবমূল্যায়ন সীতাকুণ্ড তথা চট্টগ্রামবাসী মানবে না। তাছাড়া তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে এ নির্বাচনী এলাকাজুড়ে। তাই দুর্দিনের আসলাম ভাইকে মনোনয়ন দিয়ে এ আসনের বিজয় নিশ্চিত করতে হবে।
সমাবেশে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মঈনু , শামশুল আলম সেক্রেটারী, আব্বাস রশিদ, আইয়ুব খান, মহসিন তালুকদার, জাহেদ আলী, ফরিদ উদ্দিন, আলাউদ্দিন, রফিক উদ্দিন, সফিকুল ইসলাম সফি, মোজাহেরুল আলম, আযম, আমির খান, আক্কাস, মহিউদ্দিন কোম্পানী, করিম উদ্দন, শহীদুল ইসলাম সমু, আজিজ,হায়াতুর রশিদ, মিনহাজ উদ্দিন সানী, রিদুয়ান উদ্দিন দুলাল, শাহজাহান, দিদার, এ্যাড কামরুল, আলী হায়দার ছোটন, মহানগর মহিরা দলের সিঃ সহসভাপতি সখিনা বেগম, মহানগর যুবদলের সাবেক যূগ্ম সম্পাদক ফেরদৌস আলম, হারুনুর রশিদ, বাবুল, ওয়ার্ড যুবদলের সাজ্জাদ চৌধুরী, তৌহিদ, আনসার, সরোয়ার সোহেল, মহিলা নেত্রী জুলেখা বেগম জুলি, জোহরা বেগম, নার্গিস আক্তার, জেরিন, রিনা মুফিজ, ছেনোয়ারা বেগম, পলি বেগম, নুর জাহান, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান মাহমুদ, মহসিন আহমেদ তৌসিব, হানিফ, রিপন, আশরাফ আলী, বাপ্পী, রশিদ, মহানগর ছাত্রদলের সদস্য আব্বাস, সামির, ফাহিম, রিনাত, হৃদয়, রিফাত, মাহিন প্রমূখ।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।