দক্ষিণ পূর্ব

হেফাজত আমীরের সাথে দেখা করলেন বিএনপির নেতা আসলাম চৌধুরী

sathi
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৫
পঠিত :
হেফাজত আমীরের সাথে দেখা করলেন বিএনপির নেতা  আসলাম চৌধুরী


নিজস্ব প্রতিবেদক 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেম বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক সভাপতি লায়ন আসলাম চৌধুরী। 

শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজের পর ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমীরের সঙ্গে দেখা করেন তিনি।

এ সময় আসলাম চৌধুরী তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয় তাকে উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। 
 আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সোলাইমান মনজু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, মোরসালিন উদ্দিন, তাহের সিদ্দিকী, আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর চৌধুরী, এম এ আজিজসহ ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।