দক্ষিণ পূর্ব

আ’লীগ অপকর্ম করতে চাইলে কোন ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

shakhawat sohan
প্রকাশ : ২ আগস্ট ২০২৫
পঠিত :
আ’লীগ অপকর্ম করতে চাইলে কোন ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু দলটি কোনো অপকর্ম করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সজাগ ও প্রস্তুত রয়েছে। সাংবাদিকদের সহযোগিতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবো।

গোপনে আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাওয়া ও গোপন প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, সবাইকে আইনের আওতায় আনা হবে। এমনকি কোনো বাহিনীর কেউ জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, আমাদের সাংবাদিকরা সত্য প্রকাশ করছেন বলেই বিদেশি গণমাধ্যমগুলোর আক্রমণাত্মক মনোভাব এখন অনেকটাই নিয়ন্ত্রিত। তারা আগের মতো সরব হতে পারছে না।

উল্লেখ্য, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলাকালেই এ বক্তব্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যা আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।