নিজস্ব প্রতিবেদক:
বিগত ফ্যাসিস্ট আ.লীগের সরকারের আমলে নদীতে বেড়িবাঁধের নামে অর্থ লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়িতে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর ভাঙন কবলিত এলাকা ভুজপুরের কৈয়া, পুকিয়া, সিংহরিয়াসহ বিভিন্ন স্পট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে নদীতে বেড়িবাঁধের নামে অর্থ লুটপাট করেছে। প্রকৃত উন্নয়ন হয়নি, বরংঞ্চ জলের টাকা জলেই গেছে। বিএনপি ক্ষমতায় এলে ঠেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পরে তিনি সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত তিন ভাইয়ের কবর জেয়ারত করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃৃষকদলের সদস্য নাজিম উদ্দিন শাহীন, ফরিদুল আলম চেয়ারম্যান, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, নাজিম উদ্দীন বাচ্চু, আবু আজম তালুকদার, সাবেক ইউপি সদস্য জাহেদুল আলম, শাহ আলম তালুকদার, মো. আনোয়ার, আব্দুল আজিম, সোহেল মুন্সি, আহমদ রশিদ চৌধুরী, হাসানুর করিম, নাছির উদ্দীন, মোজাহারুল ইকবাল লাভলু প্রমুখ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।