দক্ষিণ পূর্ব

ইআবির অধীনে ইসলামিক ব্যাংকিং বিষয়ে নতুন বিভাগ চালু

মনির ফয়সাল
প্রকাশ : ৩১ জানুয়ারী ২০২৬
পঠিত :
ইআবির অধীনে ইসলামিক ব্যাংকিং বিষয়ে নতুন বিভাগ চালু
দক্ষিণপূর্ব ডেস্ক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) কোর্স হিসেবে ইসলামিক ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৪০ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোদেজা খাতুন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক, বাংলাদেশ মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হকসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।  

ভাইস চ্যান্সেলর বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে মাদরাসাগুলোতে যোগ্য আলেম তৈরির পাশাপাশি দক্ষ নাগরিক তৈরির পরিকল্পনা রয়েছে। তাই বর্তমানে ইসলামিক ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিষয়ে পড়ালেখা করে শিক্ষার্থীরা ব্যাংকিং জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। কোর্সগুলো হলো, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। 

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।