দক্ষিণ পূর্ব

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

দক্ষিণপূর্ব
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।


জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রা করেন। আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে জাবের, রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন।


আহত বিক্ষোভকারীদের নিয়ে শাহবাগ মোড়ের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ঢোকার চেষ্টা করলে এতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের শরীরে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাত রয়েছে।


আবদুল্লাহ আল জাবের আহত হওয়ার পর মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারী। ‘জাবেরের ওপর হামলা কেনো? প্রশাসন বিচার চাই’ স্লোগান দিচ্ছেন তারা।


এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে জানানো হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’ শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।