দক্ষিণ পূর্ব

ইনানী পাটুয়াটেকে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ৭ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৫

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ০৫:০৩ সকাল
পঠিত : ৪
ইনানী পাটুয়াটেকে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ৭ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৫

ছবি

Degchibarictg

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সকাল ১১ টার দিকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোরে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল ১০টা পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।