দক্ষিণ পূর্ব

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬
পঠিত :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

ছবি : সংগৃহীত

 

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

মূল কম্পনের পর অন্তত তিনটি পরবর্তী কম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি দেশটির কয়েকটি এলাকায় সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে।

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ কিংবা দেশটির অন্যান্য অঞ্চলে সুনামির কোনো আশঙ্কা নেই।

সূত্র: রয়টার্স

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।