দক্ষিণ পূর্ব

ইসলামি শক্তিকে কেউ নিস্তব্ধ করতে পারবে না: এটিএম আজহার

RAFIQ HYDER
প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫
পঠিত :
ইসলামি শক্তিকে কেউ নিস্তব্ধ করতে পারবে না: এটিএম আজহার
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ইসলামি (৮ দলের) শক্তিকে কেউ নিস্তব্ধ করতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।

শুক্রবার (৫ ডিসেম্বর)বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ৫দফা দাবি ৮ দলের মহাসমাবেশ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

আজহারুল ইসলাম বলেন, আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে। চট্টগ্রামকে ইসলামের ঘাটি বানাই। চট্টগ্রামের মাটি ইসলামের ঘাটি। ৮ দলের এই শক্তি ক্ষমতায় গেলে আপনারই দেশ শাসন করবেন। কারও দাদার শক্তিতে এ দেশ আর চলবে না। 

তিনি আরও বলেন, বাংলাদশে এমন পর্যায়ে দাড়াবে বিদেশিরা এখানে পড়ালেখা করতে আসবে। আসুন আমরা সবাই মিলে সেই দেশ গড়ি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুলুল হক।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।