দক্ষিণ পূর্ব

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু রোববার

sathi
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫
পঠিত :
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু রোববার
নিউজ ডেস্ক 

আগামীকাল রোববার (২৪ আগস্ট) থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত  মাদ্রাসাসমুহের এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) ২০২৩ সালের পরীক্ষা শুরু হবে। সকাল দশটা থেকে পরীক্ষা আরম্ভ হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলবে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, পরীক্ষা কেন্দ্রের উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেয়া  হয়েছে। এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৪৯টি কেন্দ্রে পাচঁটি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। আগামী ১৪ সেপ্টেম্বর  ২০২৫ পর্যন্ত পরীক্ষা চলবে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।