দক্ষিণ পূর্ব

'এখানে ইসলামী বিপ্লবের কোন মানে হয় না,আমরা জন্মগত ইসলাম পেয়েছি'

sathi
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫
পঠিত :
'এখানে ইসলামী বিপ্লবের কোন মানে হয় না,আমরা জন্মগত ইসলাম পেয়েছি'
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, 'যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তারা এখনো গ্রেফতার হয়নি ।  তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের মানুষ দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। দেশে অরাজকতা বেড়ে গেছে । নির্বাচিত সরকার দায়িত্ব নিলে এসব অপর্কম কমে আসবে। তাই অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তরের দাবী জানাচ্ছি। 
 
  রবিবার (২২ মার্চ) নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দক্ষিণ ফটিকছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

 সরওয়ার আলমগীর বলেন, এদেশে ইসলামী বিপ্লবের কোন মানে হয় না। আমরা জন্মগতভাবেই মুসলমান।জন্মগতভাবে আমরা ইসলাম পেয়েছি। 

নানুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার শহিদ উদ্দীনের সভাপতিত্বে ও জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন , চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বিএ, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনছুর আলম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম তালুকদার ও সাবেক ছাত্রনেতা একেএম মহিউদ্দিন আজম তালুকদার । 

মাহফিলে বক্তব্য রাখেন খালেদ মাহমুদ বাবুল, হাসান তারেক, নাছির উদ্দীন চৌধুরী, এস এম আবু মনছুর, সাহেদ উদ্দিন, জালাল উদ্দীন চৌধুরী, তৌহিদুল আলম রফিক।  ইফতার মাহফিলে প্রায় ৩ সহস্রাধিক  মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।