দক্ষিণ পূর্ব

ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৩:০০ দুপুর
পঠিত : ৮৯
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

ছবি

Degchibarictg

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ (e-Jatiya Sangsad Project—e-JSP) বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ সচিবালয় থেকে জানানো হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, এমপির নির্দেশনায় সংসদ সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিএন্ডআইটি)।

গঠিত কমিটির প্রধান দায়িত্ব হলো ইউএনডিপির প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্পের’ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ প্রদান এবং প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।