দক্ষিণ পূর্ব

ঈদের সকালে লোহাগাড়ায় বাস -মিনিবাস সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের

sathi
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫
পঠিত :
ঈদের সকালে লোহাগাড়ায় বাস  -মিনিবাস সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক মো. পারভেজে ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত, একই ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, একই উপজেলা সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার ছাত্তারের ছেলে ছিদ্দিক।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম বলেন, বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। ১২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।