দক্ষিণ পূর্ব

ঈদে চট্টগ্রাম নগরবাসীকে ৭ নির্দেশনা দিল সিএমপি

RAFIQ HYDER
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫
পঠিত :
ঈদে চট্টগ্রাম নগরবাসীকে ৭ নির্দেশনা দিল সিএমপি
নিজস্ব প্রতিবেদক 

ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরবাসীকে ৭ ধরণের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সিএমপির ফেসবুক পেইজে এসব নির্দেশনা প্রদান করা হয়। 

সিএমপির নির্দেশনায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসা বাড়ির দরজায় ‘অধিক নিরাপত্তা সম্পন্ন’ অতিরিক্ত তালার ব্যবহার করা, ফাঁকা বাসায় নগদ টাকা ও স্বর্নালঙ্কার রেখে না যাওয়া ও ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, যেমন- সিসি টিভি ক্যামেরা ও এলার্ম সিস্টেম স্থাপন করা। 

এছাড়া আবাসিক এলাকাগুলোতে রাতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা ও নতুন নিয়োগ করা নিরাপত্তাকর্মীদের জাতীয় পরিচয়পত্র এবং ছবি সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবাসিক এলাকাগুলোতে সন্দেহভাজন কোনো ব্যক্তির ঘোরাফেরা দেখলে কাছের থানায় অবহিত করতে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটলে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ নম্বরে এবং নগর পুলিশের কন্ট্রোল হটলাইন নম্বর ০১৩২০০৫৭৯৯৮ ও ০১৩২০০৫৪৩৮৪ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরীতে ১৬৮টি আবাসিক এলাকা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাসিক এলাকা পাঁচলাইশ থানার অধীনে। এছাড়া, কোতোয়ালি থানায় ১৩টি, বাকলিয়ায় পাঁচটি, চকবাজারে আটটি ও সদরঘাট থানার অধীনে আছে চারটি আবাসিক এলাকা।

চান্দগাঁও থানা এলাকায় আটটি, খুলশীতে ২০টি, বায়েজিদে ১২, ডবলমুরিংয়ে ১০, হালিশহরে ১৭, পাহাড়তলীতে সাত, আকবর শাহ এলাকায় ১৬, বন্দর থানা এলাকায় তিনটি, ইপিজেড থানায় দুইটি এবং পতেঙ্গা সাতটি ও কর্ণফুলী থানায় তিনটি করে আবাসিক এলাকা রয়েছে।

আবাসিক এলাকার পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়েছে- ব্যাংকের নিজস্ব নিরাপত্তাকর্মীরা যাতে সতকর্তার সাথে দায়িত্ব পালন করে, সেটির তদারকি করা এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য একজন কর্মকর্তাকে পালাক্রমে নিযুক্ত করার কথা বলা হয়েছে।

এছাড়াও ব্যাংকের নিজস্ব সিসি ক্যামেরাগুলো কাজ করছে কিনা সেগুলোর নিশ্চিত করার পাশাপাশি ভল্টের চারদিকে সিসি ক্যামেরার কভারেজ নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশের পরামর্শে।

যারা পরিবার নিয়ে শহর ছাড়বেন তাদের সংশ্লিষ্ট বিট অফিসার ও থানাকে অবহিত করতেও বলা হয়েছে এ নির্দেশনায়।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।