দক্ষিণ পূর্ব

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তর ন্যায্য স্থানে স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি

Masud forhan
প্রকাশ : ২০ জুলাই ২০২৬
পঠিত :
উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তর ন্যায্য স্থানে স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি

উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ন্যায্য ও ভৌগোলিকভাবে উপযুক্ত স্থানে স্থাপনের দাবিতে চার ইউনিয়নের জনগণ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের দাবি, উত্তর ফটিকছড়ি মূলত ভূজপুর, দাঁতমারা, নারায়ণহাট ও হারুয়ালছড়ি ইউনিয়ন নিয়ে গঠিত। এই চার ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী স্থান বিবেচনায় উপজেলা সদর দপ্তর নির্ধারণ করা হলে তা জনগণের জন্য অধিকতর যৌক্তিক, সহজলভ্য ও জনবান্ধব হবে।

 

আন্দোলনকারীদের অভিযোগ, ভৌগোলিক বাস্তবতা ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা উপেক্ষা করে শুধুমাত্র ভূজপুরে উপজেলা কার্যক্রম শুরু করা হয়েছে, যা চার ইউনিয়নের মানুষের ন্যায্য দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

তারই প্রতিবাদে সোমবার (২০ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

 

এসময় আন্দোলনকারীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগ ব্যবস্থা, জনস্বার্থ এবং স্থানীয় জনগণের মতামত বিবেচনায় নিয়ে উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তরের স্থান যৌক্তিক স্থানে নির্ধারণে বিষয়টি পুনঃর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।