দক্ষিণপূর্ব ডেস্ক
গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।
এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ওইদিন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায়। পরদিন সকালে তার জ্ঞান ফেরে এবং পরবর্তী দুই সপ্তাহের বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।